প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
৪০ বোতল ফেনসিডিল মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশঃ
পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার আরেক আসামী রাকিব খালাস পেয়েছেন। সোমবার (৫ অক্টোবর) পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এ রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া (আলহাজমোড়) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. কাসেম প্রামাণিক।
এ ঘটনায় ঈশ্বরদী থানায় ১৩ সালে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটি স্পেশাল জজ় আদালতে বিচারাধীন ছিল। ২০১৩ সালের ২ মার্চ দায়ের করা মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৩(খ) ধারায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের অভিযোগে করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু বলেন, মামলার দুই আসামীর ভেতরে মিজানুরকে যাবজ্জীবন ও রাকিবকে খালাস দিয়েছেছে আদালত।
This theme has been developed by OURISLAMBD.