[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

মায়ের মরদেহ দেখে জানাজা ও দাফন শেষে ফের কারাগারে আ.লীগ নেতা রাসেল

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

মায়ের জানাজায় উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে মায়ের জন্য দোয়া চাইছেন রাসেল।

 মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে চার ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের মরদেহ দেখেছেন পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের ছেলে ও ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশি পাহারায় রাসেল বাড়িতে পৌঁছে মায়ের মরদেহ দেখেন। পরে তার মা নুরজাহান রেখার মরদেহ এবং রাসেলকে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয়।

জানাজায় মানুষের ঢল।


সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠে নুরজাহান রেখার জানাজা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে রাসেলকে সঙ্গে নিয়ে মরদেহ পার-ভাঙ্গুড়া গোরস্থানে নেওয়া হয়। সেখানে মায়ের দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত রাসেল উপস্থিত ছিলেন। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই পুলিশ রাসেলকে হেফাজতে নিয়ে আবার কারাগারে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাবনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম রাসেলকে চার ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পুলিশি পাহারায় তাকে প্যারোলে মুক্ত থাকার অনুমতি দেওয়া হয়।

রাসেলের মা নুরজাহান রেখা বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

একটি মামলায় আদালত থেকে জামিন পেলেও অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানোয় রাসেলের কারামুক্তি আটকে যায়। পরে মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে জেলা প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।

This theme has been developed by OURISLAMBD.
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন