পাবনায় সংখ্যালঘু পরিবারের ৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের চেষ্টা, অভিযুক্ত পলাতক
![]() |
| ভাঙ্গুড়া থানা। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার শিলপাটা ধার কেটে জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘটনার সময় শিশুটি বাড়ির সামনে খেলছিল। আশপাশে লোকজন না থাকার সুযোগে অভিযুক্ত তাকে বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা করা হলে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন শুনতে পেয়ে এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে পুরো ঘটনা জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী শিশুটি সংখ্যালঘু পরিবারের সদস্য হওয়ায় ঘটনাটি এলাকায় সাধারন মানুষের মনে বাড়তি ক্ষোভের সৃষ্টি করেছে।
অভিযুক্ত সাত্তারের বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরিবারের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভাঙ্গুড়া থানার এসআই সুব্রত কুমার বলেন, আব্দুস সাত্তার সম্পর্কে এর আগেও এ ধরনের অভিযোগের কথা শুনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির প্রাথমিক বক্তব্যে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
This theme has been developed by OURISLAMBD.