নরসিংদীতে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
![]() |
| প্রতিকী ছবি। |
নরসিংদীতে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত দুই শিশু হলো শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে তৌহিদ (৭) এবং মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে নাদিম (৬)। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের খোঁজাখুঁজির পর স্থানীয়রা পানির ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহাঙ্গীর বাদশা বলেন, শিবপুর ও মনোহরদী থানার সীমান্ত নোয়াদিয়া গ্রামে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল হতে মরদেহ দুটি পরিবার নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ করা হয়নি।
This theme has been developed by OURISLAMBD.