সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ।
প্রকাশঃ
মোঃরফিকুল ইসলাম সোহাগ,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীতে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে পর্যটক নিখোঁজ, উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।নিখোঁজ কিশোরের নাম তামিম আহমদ (১৬) ।
আজ শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ তামিম আহমদ জেলার ধর্মপাশা উপজেলার গলোয় গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ২৫-৩০ জনের একটি দল নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে আসে। আজ দুপুরে ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত অবস্থায় তামিম হঠাৎ পানিতে পড়ে তলিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।
This theme has been developed by OURISLAMBD.
