[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক

প্রকাশঃ
অ+ অ-

 


মোবাইলে পরিচয়। তারপর সেখান থেকে শুরু প্রেম। সে টানেই সুদূর চীন থেকে পিরোজপুরের পল্লীতে এবার ছুটে এলেন ৩০ বছর বয়সী এক চীনা যুবক। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় বিয়ে না করেই তাকে ফিরে যেতে হয়েছে ঢাকায়। ঘটনাটি নিয়ে এখন পিরোজপুরের নাজিরপুর এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

জানা গেছে, চলতি মাসের ৮ মে লিয়ন ঢাকায় আসেন। পরে বৃহস্পতিবার (১৪ মে) তিনি নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার বাবা ও স্বজনেরা তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান। বিদেশি অতিথিকে এক নজর দেখতে আশপাশের মানুষজন ভিড় করেন।

 

তুবার বাবা কাঞ্চন হাওলাদার বলেন, তিন-চার দিন ধরে ফোনে কথা হচ্ছিল। এরপর সে সরাসরি বাড়িতে চলে এসেছে। এখন খাওয়া দাওয়া করিয়ে তাকে বিদায় দেয়া হচ্ছে। সে আবার ঢাকায় ফিরে যাবে, সেখান থেকে চীনে চলে যাবে।

 

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ঘটনাটি নিয়ে কৌতূহল দেখা যায়। স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, শুনলাম চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি।

 

আরেক বাসিন্দা আকরাম হোসেন বলেন, মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে এটা শুনে আমরাও দেখতে এসেছি।

This theme has been developed by OURISLAMBD.
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন