রাণীশংকৈলে ভূট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি।
প্রকাশঃ
![]() |
| মো. আরফান আলী: |
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে একটি ভূট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লামিয়া ওই এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম শফির কন্যা।
পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরের পর থেকে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরদিন সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী একটি ভূট্টাক্ষেতের ভেতরে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী সন্দেহের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করে রেখেছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার রহস্য জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
This theme has been developed by OURISLAMBD.