[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

স্মার্টফোনে AI-এর গতি বাড়াতে নতুন চিপ আনল MediaTek

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

(এয়াই ব্যবহার করে তৈরি ছবি)

স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা (AI) প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে নতুন মোবাইল প্রসেসর উন্মোচন করেছে তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান MediaTek। নতুন Dimensity 9600 Pro প্রসেসরে ডিভাইসের মধ্যেই বিভিন্ন জেনারেটিভ AI কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

MediaTek-এর তথ্য অনুযায়ী, নতুন প্রসেসরের Neural Processing Unit (NPU) আগের প্রজন্মের তুলনায় ডিভাইসে চালানো জেনারেটিভ AI কাজে উল্লেখযোগ্যভাবে বেশি পারফরম্যান্স দিতে সক্ষম। এর ফলে ছবি ও ভিডিও সম্পাদনা, ভাষা অনুবাদসহ বিভিন্ন AI-ভিত্তিক কাজ স্মার্টফোনেই দ্রুত করার সুযোগ তৈরি হবে।

নতুন চিপটি TSMC-এর উন্নত ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। একই সঙ্গে উচ্চমানের স্মার্টফোনের জন্য Dimensity 9600M নামে আরেকটি চিপও বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, স্মার্টফোনে AI নির্ভর ফিচারের ব্যবহার দ্রুত বাড়ছে। ফলে কম বিদ্যুৎ খরচের পাশাপাশি AI কাজ দ্রুত সম্পন্ন করতে পারে—এমন প্রসেসরের চাহিদাও বাড়ছে। নতুন চিপের মাধ্যমে স্মার্টফোন বাজারে MediaTek-এর প্রতিযোগিতা আরও জোরালো হতে পারে।

সূত্র: Reuters

This theme has been developed by OURISLAMBD.
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন